ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুলাদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট বিতরণ

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরা ছবির ক্যাপশন: ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরা
ad728
নিজস্ব প্রতিবেদক, মুলাদী | বরিশালের মুলাদী উপজেলার ২৪নং পাতাচর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এসব শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুলাদী উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

এ সময় শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী গর্বিত। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম আরও বাড়াবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ