প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান