প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ মডার্ন টেলিভিশন চেয়ারম্যানের

মডার্ন টেলিভিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি কাউসার আলম সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী নেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।
সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাবেক টিম লিডার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন সময়ে তিনি সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সহ-নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হল ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ৫৬টি মামলা হয়েছে এবং তাঁকে ২৩ মাস ১০ দিন কারাভোগ করতে হয়েছে। দীর্ঘ কারাজীবন ও একাধিক মামলার অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম আলোচিত অধ্যায়।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে কাউসার আলম সরকার এবং মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, কাউসার আলম সরকার মডার্ন টেলিভিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান