প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন, জানাল ইসি

দেশের স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, প্রথম ধাপে মোট ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পরিবর্তে প্রচলিত ব্যালট পদ্ধতিতে ভোট নেওয়া হবে।
তিনি আরও জানান, ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত হলেও অব্যবহৃত এসব মেশিনের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নিষ্পত্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান