প্রিন্ট এর তারিখঃ Oct 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
সুরাইয়া জামান চৌধুরীর মৃত্যুতে সুমন শেখের শোক

কুষ্টিয়ার ‘দৈনিক সময়ের কাগজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দিকীর শাশুড়ি এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুজ্জামান চৌধুরীর সহধর্মিণী সুরাইয়া জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমারখালী থানা কর্মজীবী দলের সভাপতি সুমন শেখ।
বুধবার দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জামান চৌধুরী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
এক শোকবার্তায় সুমন শেখ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, সুরাইয়া জামান চৌধুরীর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে যে শোকের সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান